সর্বশেষ

ঈদের তারিখ ঘোষণা

Image 275228ProbashircityWebPopupUpdate

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও ত্যাগের পর ঘোষণা এল পবিত্র ঈদুল ফিতরের। কবে দেখা মিলবে শাওয়াল মাসের নতুন চাঁদের, কবে হবে ঈদ—তা নিয়ে সব মহলেই ছিল অধীর অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের প্রথম দিককার দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এবারের ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে এই আনন্দবার্তাটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। দেশটির ন্যাশনাল ইমামস কাউন্সিল ও ফতোয়া বোর্ড জানিয়েছে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত তথ্য এবং চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ গভীরভাবে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার হবে দেশটিতে পবিত্র রমজান মাসের শেষ দিন।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ চাঁদ দেখা সাপেক্ষে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস ও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী, এই দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। অন্যদিকে, বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক বৈঠকে বসবে বৃহস্পতিবার। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate