সর্বশেষ

ভিডিও কলে প্রবাসীর ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর…

Gi vi 20251020034802ProbashircityWebPopupUpdate

সামাজিক যোগাযোগমাধ্যম ‘বিগো লাইভ’-এ পরিচয় থেকে শুরু হয়ে প্রেম, তারপর ভিডিও কলে বিয়ে—এভাবেই প্রবাসী এক যুবকের জীবনে ঘটে এক নাটকীয় ঘটনা। প্রেমিকার কথায় বিদেশে থেকেই তিনি কিনেছেন জমি, গড়েছেন বাড়ি ও গরুর খামার। কিন্তু পরে জানা যায়, সেই প্রেমিকা আসলে বিবাহিত নারী। বিষয়টি জানার পর দেখা করতে গেলে তাকে শরবতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

Bigon live

 

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া এলাকায় ঘটে এ ঘটনাটি। এ ঘটনায় প্রবাসী শাফিউল হক মামলা করার পর পুলিশ প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ, তার স্বামী দিপু রানা এবং ছোট ভাই নয়নকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশা আলম।

মামলার এজাহারে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার কাইম্যারঘোনা এলাকার মৃত গোলাম কবিরের ছেলে শাফিউল হক (৩৫) দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবে কর্মরত। ২০২০ সালে ‘বিগো লাইভ’-এ সুরাইয়া আক্তার মৌয়ের সঙ্গে তার পরিচয় হয়, যা পরিণত হয় প্রেমে। একপর্যায়ে তারা ভিডিও কলে বিয়ে করেন।

প্রেমিকার পরামর্শে শাফিউল বিদেশে অবস্থানকালেই তার নামে জমি কেনেন এবং সেখানে একটি বাড়ি ও গরুর খামার নির্মাণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি সুরাইয়ার কাছে প্রায় ৫০ লাখ টাকা পাঠান। তবে এক বছর আগে জানতে পারেন, সুরাইয়া বিবাহিত এবং তার স্বামীর নাম দিপু রানা। এরপর দেশে ফিরে শাফিউল বিষয়টি মীমাংসার জন্য দেখা করতে গেলে সুরাইয়া তাকে শরবতে বিষ মিশিয়ে পান করান। অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, ঘটনার পর অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate