সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় আলোচিত টিকটকারের মৃত্যু

বাংলাদেশিদের ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটকProbashircityWebPopupUpdate

পাকিস্তানি মডেল ও জনপ্রিয় টিকটকার রোমাইসা সাঈদ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল প্রয়াণে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোমাইসা সম্প্রতি ফয়সালাবাদে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার আকস্মিক মৃত্যুতে দেশের বিভিন্ন তারকা, ইনফ্লুয়েন্সার ও ভক্তরা শোক প্রকাশ করেছেন। প্রয়াত মডেলের জানাজা ফয়সালাবাদে অনুষ্ঠিত হয় এবং পরে ননকানা সাহিবের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Popular tiktoker dies in road accident

রোমাইসা পাকিস্তানের ফ্যাশন জগতে নতুন প্রজন্মের অন্যতম আইকন ছিলেন। র্যাম্পে তার উপস্থিতি এবং স্টাইল নিয়ে অনেক প্রশংসা পেয়েছেন।

সাথে সাথে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে লক্ষাধিক ভক্তদের মন জয় করেছিলেন। তার কনটেন্ট সামাজিক মাধ্যমে হাজার হাজার অনুসারীকে আকৃষ্ট করত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate