সর্বশেষ

মালদ্বীপে বিশেষ অভিযানে ১৮ প্রবাসী আটক

18 foreigners arrested in special operation in MaldivesProbashir city Popup 19 03

মালদ্বীপের রাজধানী মালের দিল্কুশা গোলহি এলাকায় অবৈধ আবাসন ও শ্রমিক ব্যবস্থাপনা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স। চারটি আবাসিক ব্লকে চালানো এ অভিযানে গুরুতর নিরাপত্তা ঝুঁকি, নোংরা পরিবেশ এবং আইনবহির্ভূতভাবে থাকা শ্রমিকদের ব্যাপক উপস্থিতি পাওয়া যায়। টাস্কফোর্স জানায়, এসব স্থানে অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বিদেশি শ্রমিকদের অত্যন্ত অনিরাপদ, গাদাগাদি করে রাখা ঘরে বসবাস করতে দেখা যায়। তাদের অনেকেই রাজধানীতে বিভিন্ন ডেলিভারি সার্ভিসে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে। শ্রম আইন ও জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টিও তল্লাশিতে স্পষ্ট হয়ে ওঠে।

টাস্কফোর্সের সদস্যরা জানান, অভিযানের দ্বিতীয় ধাপে ‘গাওয়াাইদা হিলাফাহ’ নামে একটি প্রতারণা চক্রের লুকানোর স্থানের সন্ধান পেয়ে অতিরিক্ত অনুসন্ধান চালানো হয়। এ সময় সন্দেহজনক কর্মকাণ্ড, বৈধ কাগজপত্র না থাকা এবং অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৮ জন বিদেশিকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির বিদ্যমান অভিবাসন ও শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে টাস্কফোর্স নিশ্চিত করেছে।

মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর আবাসিক এলাকার নিরাপত্তা, অবৈধ শ্রমিক নেটওয়ার্ক এবং অপরাধচক্র দমনসহ জনস্বাস্থ্যের স্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03