সর্বশেষ

মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ হীরা

5d0856fb 95c4 45fb 8161 cb3cc7f9038fWeb Popup (3)

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় (২০২৬) প্রথম স্থান অর্জন করে দেশের জন্য অভাবনীয় গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের হাফেজদের মধ্যে তিনি এই অনন্য সাধারণ সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে আরেকবার বাংলাদেশের লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত হলো।

Hg

রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া হাফেজ হীরা দেশে জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন ২০২৬’-এরও চ্যাম্পিয়ন ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ব্যক্তিগত সাফল্যই নয়; বরং দীর্ঘ সময় ধরে কোরআনের মেধা অন্বেষণে কাজ করা ‘আলোকিত কোরআন’ উদ্যোগেরই একটি সফল পরিণতি। এর মধ্য দিয়ে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টা এক নতুন মাত্রা পেল।

2e289ccf 4989 484a 9f12 8d05949176c0

হাফেজ ইহতেশামুল হক হীরার এই ঐতিহাসিক সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এই অর্জন বাংলাদেশের সব কোরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও সমগ্র দেশবাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়। আগামী দিনেও কোরআনের খেদমতে হীরা যেন আরও সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

6f17c4b0 01c5 4bd8 ab2d aae66e330ea0

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup