সর্বশেষ

মালয়েশিয়ায় বিশাল জরিমানার মুখে প্রবাসী বাংলাদেশি

00e11f78ca2c7Web Popup (3)

মালয়েশিয়ায় নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহে জাল নথি ব্যবহারের অপরাধে মো. নাজমুল ইসলাম বাবুল (৫৮) নামের এক প্রবাসী বাংলাদেশি ম্যানেজারকে ৩৮ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির একটি আদালত। বুধবার (২২ অক্টোবর) আদালতের বিচারক আজুরা আলউই এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, দুই বছর আগে কেদাহ রাজ্যের বালিংয়ের একটি সেতু প্রতিস্থাপনের প্রকল্পের নির্মাণ সাইটে শ্রমিক সরবরাহের জন্য এই জালিয়াতি করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে ‘মার মেলর কন্সট্রাকশন’ এবং ‘নিয়েহা এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি’ কোম্পানির সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়।

এই অপরাধটি ২০২৩ সালের ৮ জুন পুত্রজায়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশনে সংঘটিত হয়েছিল। এটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৪৭১ ধারা অনুযায়ী অপরাধ, যা ৪৬৫ ধারা অনুযায়ী বিচার্য এবং এতে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর এম এস্থার জ্যাসিনথা অভিযুক্তকে শিক্ষামূলক শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup