সর্বশেষ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪ বাংলাদেশি আটক

24 bangladeshis detained in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বিশেষ অভিযানের মাধ্যমে ৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। এদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অভিযান পরিচালনায় প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন।

সোমবার (৬ অক্টোবর) মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক জাকারিয়া শা’বান জানান, রোববার বিকেলে দুইটি বিশেষ টাস্কফোর্স অভিযানে এই ধরা পড়েন অবৈধ অভিবাসীরা। অভিযানে প্রধানত ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার বাজারে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, বহুদিন ধরে এসব এলাকায় বিদেশি শ্রমিকদের অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) আড়ালে বাস করার অভিযোগ ছিল।

1 20251006163752

অভিযানে মোট ৮৮৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৪৪ জন ইন্দোনেশিয়ার, ২৪ জন বাংলাদেশি, ৯ জন মিয়ানমারের, ৭ জন ভারতের, ২ জন পাকিস্তানের, একজন কম্বোডিয়া ও একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।

অভিযোগ অনুযায়ী, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা অনুযায়ী তদন্ত চলছে। এই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate