Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীকে বড় অঙ্কের জরিমানা!

Thai girlfriend beaten, bangladeshi boyfriend fined in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে তার থাই প্রেমিকাকে মারধরের দায়ে ৩,৫০০ রিঙ্গিত জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্ত আদালতে দোষ স্বীকার করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) ম্যাজিস্ট্রেট নুর আফিকাহ রাধিয়াহ যায়নুরিন এই রায় ঘোষণা করেন। অভিযোগে জানা গেছে, ৪১ বছর বয়সী মো. রাসাল দুই সন্তানের জনক এবং ইতোমধ্যে বিবাহবিচ্ছিন্ন।

আদালতের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাত ৮টা ২১ মিনিটে মেলাকা রায়া এলাকার পানসাপুরি প্লাজার ব্লক ‘পি’-তে নিজ ভাড়া বাসায় রাসাল তার প্রেমিকা সিরিফন একহিয়ামকে বেল্ট ও চেয়ারে দিয়ে আঘাত করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী পুলিশে অভিযোগ করলে রাসালকে গ্রেপ্তার করা হয়।

আদালতে অভিযোগপত্র দাখিলের পর রাসাল দোষ স্বীকার করলে আদালত তাকে ৩,৫০০ রিঙ্গিত জরিমানা করে। রায় অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে।

এই ঘটনায় স্থানীয় আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate