Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দর থেকে ফের ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Malaysia deports 98 bangladeshis from airportProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে না পারায় ৯৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালেও তারা সীমান্তে প্রয়োজনীয় অনুমতি পাননি। পরে তাদের সবাইকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।

মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে টার্মিনাল-১ এ অভিযান চালায়। এই সময় ১৮১ জন যাত্রী কাগজপত্র যাচাইয়ের মুখোমুখি হন। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস উপস্থাপন করতে ব্যর্থ হন এবং তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা ভোরের ফ্লাইটে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতে তারা ভোরে পৌঁছান। এছাড়া, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ প্রদর্শন করতে না পারার কারণে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা পর্যটন ভিসায় এসে অবৈধভাবে কাজ বা থাকার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। সীমান্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ১২ ও ১৩ আগস্টেও একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। বিষয়টি প্রবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate