সর্বশেষ

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

Two bangladeshis in malaysia charged with terrorism involvementWeb Popup (3)

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তরা হলেন—মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) দেশটির আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। খবর মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা।

অভিযোগপত্রে বলা হয়েছে, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ—গত ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায় লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। এই অপরাধ দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় শাস্তিযোগ্য, যা অনুযায়ী সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হতে পারে।

শুক্রবার বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এ সময় দোভাষী নিয়োগ করা হবে।

রাষ্ট্রপক্ষের হয়ে মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দুই বাংলাদেশির পক্ষেই কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup