সর্বশেষ

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও তৈরি করে প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

K (9) 6ab787471ddddWeb Popup (3)

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ওই বাড়ি থেকে ১১৮ সভরেন বা প্রায় ৯৪৪ গ্রাম সোনার অলংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কন্যাকুমারী জেলার নাগেরকয়েলের কাছে থাম্মাথুকোনাম এলাকার ভিআইপি গার্ডেনে স্ত্রী মধুমিথাকে নিয়ে বসবাস করেন ইউটিউবার বিনোথ কুমার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাতের কোনো একসময় চোরেরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা ওই বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে রাজাক্কামাঙ্গালাম থানা-পুলিশ।

অপরাধীদের শনাক্ত করতে বর্তমানে ওই বাড়ি ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করছে পুলিশ। তবে এই চুরির পেছনে ওই ইউটিউবার দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডও তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। বিভিন্ন ইউটিউব ভিডিওতে তাঁদের বিপুল পরিমাণ সোনার অলংকার ও নগদ অর্থ প্রদর্শন করতে দেখা গেছে। এসব ভিডিও দেখেই অপরাধীরা প্রলুব্ধ হয়ে চুরির ছক কষেছিল কি না, সেটিও এখন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা কীভাবে ওই আবাসিক এলাকায় প্রবেশ করেছিল এবং চুরির পর কোন পথে পালিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জোর তল্লাশি অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup