সর্বশেষ

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

3 bangladeshis beaten to death in tripura, indiaProbashir city Popup 19 03

ত্রিপুরায় পিটিয়ে হত্যা করা তিন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। ৫৫ বিজিবির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের সজল মিয়া (২০)।

স্থানীয় সংবাদসূত্র ও ত্রিপুরার সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা এই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খোয়াই থানায় নেয়।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কাছে পাঠানো হয়েছে। তাতেই জুয়েল, পন্ডিত ও সজলকে শনাক্ত করা সম্ভব হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি জানিয়েছে, ২-৩ দিন আগে তিন বাংলাদেশি শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা থেকে গোপনে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়ায় প্রবেশ করেছিলেন। ওই স্থান সীমান্তের শূন্য রেখা থেকে ৪-৫ কিলোমিটার দূরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন।

স্থানীয় ভারতীয়রা রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। হামলার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03