সর্বশেষ

৭৫ বছরের বৃদ্ধকে বিয়ে করছেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার!

India Marriage Jugantor 6ad1d60f91c76Web Popup (3)

‘ভালোবাসা কোনো বাধা মানে না’—প্রবাদটি যেন আরও একবার বাস্তবে রূপ পেল ভারতের উত্তর প্রদেশে। বয়সের ৪৫ বছরের ব্যবধান ঘুচিয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান সেরেছেন ৩০ বছর বয়সী এক নারী ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তাঁদের বাগদানের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরিবারও জানিয়েছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অসমবয়সী জুটি।

জানা গেছে, উত্তর প্রদেশের আউরিয়া জেলার দয়ালপুর এলাকার বাসিন্দা রিনা রাজপুত। আর পাত্র ৭৫ বছর বয়সী রামসুগহার সাহার বাড়ি একই জেলার আরিয়ারি গ্রামে। সপ্তাহখানেক আগে স্থানীয় একটি বিউটি পার্লারে তাঁদের বাগদান সম্পন্ন হয়। রিনা জানিয়েছেন, আসন্ন নবরাত্রি উৎসব শেষ হলেই তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বয়সের এত বড় ব্যবধান নিয়ে তাঁর কোনো আপত্তি নেই, বরং নিজের এই সিদ্ধান্তে তিনি ভীষণ খুশি বলে জানিয়েছেন রিনা।

পাত্র রামসুগহার জানান, গত দুই বছর ধরে রিনা তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়। রামসুগহারের মেয়ে রাধা পেশায় একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। তিনি জানান, সাত বছর আগে তাঁর মা মারা যান। রিনা মূলত তাঁর সঙ্গেই ভিডিও তৈরি করতে তাঁদের বাড়িতে আসতেন। একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁর বাবার সঙ্গে রিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup