Long Popup (2)
সর্বশেষ

ভারতের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের দু’গ্রুপের সংঘর্ষ, অতঃপর…

Two groups of bangladeshi students clash at an indian university, then...ProbashircityWebPopupUpdate

ভারতের আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাসে সহিংস ঘটনার অভিযোগে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা ভারতের কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচরের এনআইটিতে পড়াশোনা করছিলেন। তারা সবাই সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিলচর এনআইটির ক্যাম্পাস সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এসময় তৃতীয় বর্ষের ওই পাঁচ শিক্ষার্থী লোহার রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার দিয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন, যার মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এনআইটি প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate