সর্বশেষ

দিল্লি-মুম্বাই হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

Threat to blow up delhi mumbai high courts with bombsCity ads Investment (1)

ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ইমেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়। খবরটি ছড়িয়ে পড়তেই উভয় আদালত প্রাঙ্গণ খালি করে নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, প্রথমে দিল্লি হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল আসে। শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই বার্তায় আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে বিচারক, আইনজীবী ও বাদী-বিবাদী সবাই দ্রুত আদালত কক্ষ থেকে বেরিয়ে যান। একই ধরনের হুমকি পৌঁছায় মুম্বাই হাইকোর্টেও।

খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল আদালত প্রাঙ্গণে পৌঁছে তল্লাশি শুরু করে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, হুমকির ইমেইল আংশিক হিন্দি ও আংশিক ইংরেজিতে লেখা হয়েছিল। দুপুর দুইটার পর তিনটি বিস্ফোরণের কথা উল্লেখ করা হয় তাতে। বর্তমানে উভয় হাইকোর্টের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় আদালতের আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ছাড়াও কুকুরদল ও দমকলকর্মীরা তল্লাশি কাজে অংশ নিচ্ছে। পুলিশ জানিয়েছে, কোন আইপি ঠিকানা থেকে এই ইমেইল পাঠানো হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজেও একই ধরনের বোমা হামলার হুমকি ইমেইলে পাঠানো হয়েছিল। ধারাবাহিক এই ঘটনাগুলো নিয়ে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup