সর্বশেষ

লাইভস্ট্রিমের সময় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, চীনা কনটেন্ট ক্রিয়েটর নিহত

Chinese content creator killed in private plane crash during livestream

চীনের সোশ্যাল মিডিয়ার প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর তাং ফেইজি লাইভস্ট্রিম চলাকালীন এক ব্যক্তিগত বিমানের বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম পিপলডটকম এ তথ্য নিশ্চিত করেছে। ৫৫ বছর বয়সি ফেইজির ডুইন প্ল্যাটফর্মে প্রায় এক লাখ ফলোয়ার ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্য চীনের জিয়াংজি এলাকায় ফেইজি নিজের এক আসনের ক্ষুদ্র বিমান নিয়ে উড়াল দেন এবং সেই সঙ্গে লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারান, যার ফলে বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি তার হাজার হাজার ফলোয়ার সরাসরি প্রত্যক্ষ করেন।

ভিডিওতে দেখা যায়, ফেইজি এক আসনের বিমানে চড়ে উড়ছেন এবং কিছু মুহূর্তের মধ্যে বিমানটি মাটিতে ধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ফেইজি আগেই প্রকাশ করেছিলেন, তিনি ৩.৫ লাখ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার) দিয়ে ক্ষুদ্র এই বিমানটি কিনেছিলেন। বিমানটির ওজন প্রায় ২৫০ পাউন্ড (১১৩ কেজি) এবং এটি ঘন্টায় ৬০ মাইলেরও বেশি গতিতে উড়তে সক্ষম।

ফেইজি দাবি করেছিলেন, মাত্র ছয় ঘন্টা অনুশীলনের পর তিনি বিমান নিয়ন্ত্রণ করতে শিখেছেন। দুর্ঘটনার সময় তিনি হেলমেট বা প্যারাশুটও পরেননি, যা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় ছিল। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের মধ্যে গভীর শোক এবং আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup