সর্বশেষ

ই-মেইলে জানানো যাবে বিমানের দুর্নীতির তথ্য

ই মেইলে জানানো যাবে বিমানের দুর্নীতির তথ্যProbashir city Popup 19 03

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতির তথ্য জানাতে একটি ই-মেইল খোলা হয়েছে। এই ই-মেইলে কর্মীরা বিমান সম্পর্কে তথ্যপ্রমাণসহ যেকোনো দুর্নীতি বা অনিয়মের বিষয়ে জানাতে পারবেন। ই-মেইলটি হচ্ছে – [email protected].

সম্প্রতি এবিষয়টি অবগত করে একটি অফিস আদেশ জারি করেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমানের অডিট ও ফিন্যান্স সংক্রান্ত উপ-কমিটির সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এ ধরনের একটি ই-মেইল খোলার সিদ্ধান্ত হয়েছিল। এই সিদ্ধান্তে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অনুমোদন করেছেন।

ই-মেইল সংক্রান্ত বিমানের আদেশে বলা হয়েছে, ‘এই ই-মেইলে মূলত দুটি তথ্য পাঠানো যাবে। প্রথমটি হচ্ছে, বিমানের প্রকিউরমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রক্রিয়া ইত্যাদি নিয়ে পরামর্শ। অপরটি হচ্ছে বিমানের দুর্নীতি নিয়ে তথ্য। বিমান সবাইকে নিজস্ব ই-মেইল দিয়ে এসব তথ্য জানাতে উৎসাহিত করেছে। প্রত্যেক তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা তথ্য দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিমান ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

ই-মেইলটি কেবল ৩ জন ব্যক্তি খুলতে পারবেন। তারা হচ্ছেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমানের অডিট ও ফাইন্যান্স বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আলি আশফাক এবং উপ-কমিটির সদস্য সেলিফ আর এফ হোসেন।

বিমানকে বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণ চেয়েছে প্রতিষ্ঠানটি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03