Long Popup (2)
সর্বশেষ

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিটProbashircityWebPopupUpdate

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।

আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয় একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা গত ১ সেপ্টম্বর খারিজ করে দেয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate