সর্বশেষ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছেন শুক্রবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছেন শুক্রবারProbashir city Popup 19 03

আজ (বুধবার) নয়, আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন।

সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় এক দিন অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘বৈঠকে দুই সরকার প্রধানের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ‘বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলার পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে।

হোসেন আরো বলেন, আমরা সকল বিষয়ে আলোচনা করব এবং আশা করব আসিয়ান সদস্য হিসেবে মালয়েশিয়া রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

এর আগে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন হয় যে, বুধবার (২ অক্টোবর) ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করলেন শুক্রবারের কথা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03