Long Popup (2)
সর্বশেষ

আন্দোলনে নিহত-আহতের সংখ্যা জানাল মন্ত্রণালয়

4547899735125d9a128aab8f0a9f7e8b8f6fc1615bfaf10eProbashircityWebPopupUpdate

ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫ হাজার মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

হেলাল উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনকালে ৭০৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ হাজার জন।
তিনি বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনকালে আহতদের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে চীন থেকে একটি মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। এরই মধ্যে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরমধ্যে চোখের সমস্যা, স্নায়ু রোগ, পঙ্গু হয়ে যাওয়া রোগীদেরকে সরেজমিন দেখেছেন।

তিনি আরও বলেন, ‘এই টিম দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই রোগীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate