সর্বশেষ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

Joyati arrest dhakaprokash 20240914123505Probashir city Popup 19 03

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাফি মুদ্দাসির খানকে সাভারের আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি মুঈদ বলেন, আশুলিয়া থানায় করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03