সর্বশেষ

কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে বাধা দিলে জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

04b3ee676a39e2f0629efaf5461e05f9 6b0a56ba9b362Web Popup (3)

‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব’—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডে এমন বক্তব্য তুলে ধরেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

02444

এ ছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও মুফতি আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা…।’

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দলটির মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর চালানো হয়, দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুফতি আমির হামজা বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’ এর কয়েক দিন পরই জামায়াতের স্থানীয় কার্যালয় ও মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্য ও ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)