Opens in a new tab
সর্বশেষ

ইতালি নেওয়ার কথা বলে ওমানে আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ১

Image 350733Web Popup (3)

ইতালি পাঠানোর কথা বলে ওমানে নিয়ে এক যুবককে আটকে রেখে নির্যাতন ও ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীয়তপুরের জাজিরায় শাহিন মাদবর (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে দায়ের করা মামলায় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৫ নভেম্বর দিবাগত রাতে বড় গোপালপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পালেরচর এলাকার বাসিন্দা আলমগীর ফরাজী তার ছোট ভাই মো. সেলিমকে ২২ লাখ টাকার চুক্তিতে ইতালি পাঠানোর জন্য আসামিদের সঙ্গে চুক্তি করেছিলেন।

চুক্তি অনুযায়ী সেলিমকে ওমানে নেওয়ার পর ইতালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে প্রথমে চুক্তির টাকা এবং পরবর্তীতে আরও ৮ লাখ টাকা আদায় করা হয়। কিন্তু তাকে ইতালি না পাঠিয়ে ওমানের একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। গত ৭ অক্টোবর থেকে পরিবারের সদস্যরা সেলিমের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় বাদীর করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে শাহিন মাদবরকে গ্রেপ্তার করে। জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদ জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)