Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিয়ে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

A6de3c9917ae070f6c82edc07a21eda3709ea39cc13fc13fProbashircityWebPopupUpdate

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় মমতাজ বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সেখান থেকে আহত ১০ যাত্রীকে উদ্ধার করে প্রথম ধাপে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

A18c4b6bba6ca46612c82220838a8e63 6a31192c7b45f

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসকেরা। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নিহত মমতাজ বেগমের মরদেহ বর্তমানে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate