সর্বশেষ

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

Nipun rayWeb Popup (3)

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যকে এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের এই চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী। বর্তমানে তিনি সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নিপুণ রায় চৌধুরীর শ্বশুর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একই নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার সংরক্ষিত নারী আসনে নিপুণ রায় মনোনীত হওয়ায় সংসদে এই পরিবারের সদস্যসংখ্যা দাঁড়াল তিনে।

বিএনপির ঘোষিত সংরক্ষিত নারী আসনের এই চূড়ান্ত তালিকায় আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও আলোচিত নেত্রী জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা এবং রেহানা আক্তার রানু। এ ছাড়া তরুণ ও আলোচিত মুখ হিসেবে এই তালিকায় নিপুণ রায় চৌধুরীর পাশাপাশি আরও রয়েছেন সানসিলা জেবরিন, শাকিলা ফারজানা, বিথীকা বিনতে হুসাইন প্রমুখ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup