সর্বশেষ

বরগুনায় বাবার বিরুদ্ধে স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…

Image 79251Probashir city Popup 19 03

বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে তার বাবা নাসির উদ্দিন চৌকিদারকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগীর মা বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা থানায় মামলা করেন। পরে ভুক্তভোগী নিজেও তার পিতার বিরুদ্ধে অভিযোগ করে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মধ্য বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎমায়ের সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়। এছাড়া, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান। ভুক্তভোগীর সৎমা পুলিশের কাছে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে ওই সময় বাড়িতে কিশোরীর বৃদ্ধ দাদি ছিলেন এবং ভুক্তভোগী সাধারণত দাদির সঙ্গেই রাতে থাকতেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করে থানা হেফাজতে নেয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় তদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03