Long Popup (2)
সর্বশেষ

আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

Agargaon passport officeProbashircityWebPopupUpdate

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে অফিসের ভেতরে প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলচালিত দুই ব্যক্তি হঠাৎ করেই প্রধান ফটকের ভেতরে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা মুহূর্তের মধ্যে সরে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও কেউ আহত হয়নি।

Cocktail explosion at Agargaon passport office

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুরুতে পুলিশকে জানানো হয়নি। পরে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে থানা থেকে টিম পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহীরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনার পর পাসপোর্ট অফিস এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate