Opens in a new tab
সর্বশেষ

বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

BisafWeb Popup (3)

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ (২৫)। তিনি উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক ভোররাতে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই সবুজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ এলাকার বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ ও বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটছে, যা নিয়ে সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

এদিকে মরদেহ ফেরত ও ঘটনার সুরাহায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন। তিনি জানান, বিএসএফের কাছে মরদেহ বর্তমানে ভারতের ভেতরে রাখা হয়েছে এবং বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

বিজিবি বলছে, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধানে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)