Long Popup (2)
সর্বশেষ

বিমানে করে ফ্রান্সে ইয়াবা পাঠানোর চেষ্টা, অতঃপর…

7c0700f109382338c7eb9d8041e74943ProbashircityWebPopupUpdate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনালে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। ফ্রান্সে পাঠানোর উদ্দেশ্যে প্রস্তুত করা ডাক বিভাগের একটি কার্গোর মালামালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট–৮–এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এভসেক সদস্যরা ইয়াবাগুলো শনাক্ত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহজনক কার্গো স্ক্রিনিংয়ের সময় এভসেকের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা চার হাজার ইয়াবা ট্যাবলেট শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে কার্গোর চালানটি আলাদা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

Yaba 20251203

স্ক্রিনিংয়ে দেখা যায়, মাদকগুলো প্যারিসগামী ডাক বিভাগের রপ্তানি পণ্যের ভেতরে দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এভসেক সদস্যদের সতর্কতা, অভিজ্ঞতা ও নিখুঁত স্ক্যানিংয়ের ফলে চোরাচালানের এ প্রচেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে এসে মালামাল জব্দ করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেন। তদন্তে কারা এ চালান প্রস্তুত ও পাঠানোর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফলতা স্ক্রিনারদের পেশাদারিত্বের প্রমাণ এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তারা বলেন, যাত্রী নিরাপত্তা এবং কার্গো নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নজরদারি আরও জোরদার করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate