Long Popup (2)
সর্বশেষ

টয়লেটে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

Expatriate's wife raped on way to toilet, 2 arrestedProbashircityWebPopupUpdate

শরীয়তপুর সদরে টয়লেটে যাওয়ার পথে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১২ নভেম্বর) বিকেলে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—বেড়া চিকন্দী এলাকার মৃত আনু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৩৫) ও মৃত হাফেজ বেপারীর ছেলে আফসের বেপারী (৪০)। দুজনই কৃষিকাজের সঙ্গে জড়িত।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে প্রাকৃতিক কাজে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত দুই যুবক ওই নারীকে জোরপূর্বক ধরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে তাঁর জ্ঞান ফিরে আসে।

অভিযুক্ত ইকবাল সিকদার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমরা ওই নারীকে ধর্ষণ করিনি। কেন আমাদের নামে মামলা হয়েছে, তা জানি না।”
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা বলেন, “ভুক্তভোগীর শারীরিক নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে এবং নারীটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate