Long Popup (2)
সর্বশেষ

এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

Airfares for hajj pilgrims reduced this timeProbashircityWebPopupUpdate

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে। এবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হজযাত্রীদের জন্য এবার তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এ খরচ পড়বে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রাখা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। আগামী ১২ অক্টোবর পর্যন্ত হজ নিবন্ধন চলবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। প্রথম হজ ফ্লাইট ছাড়বে আগামী বছরের ১৮ এপ্রিল থেকে।

ধর্ম উপদেষ্টা জানান, এবার হজযাত্রী নির্বাচনে বয়স ও স্বাস্থ্যগত বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সত্তরোর্ধ্ব ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে কেউ যেতে চাইলে সঙ্গে অবশ্যই একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালের চিকিৎসকের সনদ জমা দিতে হবে। গুরুতর অসুস্থ ব্যক্তিদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকার সর্বোচ্চ স্বচ্ছতা ও সহায়তা নিশ্চিত করতে কাজ করছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate