সর্বশেষ

মাকে জবাই করে খুন করলো ছেলে

Son kills mother by slaughtering herProbashircityWebPopupUpdate

দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে এক মর্মান্তিক ঘটনায় ৬২ বছর বয়সী নারী করুনা রানী ভদ্রকে হত্যা করা হয়েছে। নিহত করুনা রানী ভদ্র ছিলেন মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থ-সম্পদ নিয়ে মা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরে ৪২ বছর বয়সী ছেলে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরে বসে মা-কে গলা কেটে হত্যা করে। করুনা রানী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশ জানায়, হত্যার পর থেকে রবি চন্দ্র ভদ্র পলাতক রয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, পারিবারিক ঝগড়া মাঝে মাঝে তীব্র রূপ নিয়েছিল। ঘটনার সঙ্গে সম্পর্কিত সকল তথ্য পুলিশের নজরদারিতে রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate