Long Popup (2)
সর্বশেষ

সুখবর, মাত্র ৫ দিনের মধ্যেই ভিসা পাবেন বাংলাদেশিরা

VisaProbashircityWebPopupUpdate

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিসা সেবা চালু হয়েছে। এই সেবার আওতায় ভিসার জন্য আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত পেতে পারবেন।

Visa in uk 2508310548

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, এখন থেকে বাংলাদেশে প্রায়োরিটি ভিসা সেবা পাওয়া যাবে। সাধারণ ভিসা প্রক্রিয়ার তুলনায় এই সেবার মাধ্যমে আবেদনকারীরা দ্রুত ভিসা পেতে সুবিধা পাবেন।

তবে, এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে। হাইকমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় আবেদনকারীরা সাধারণ প্রক্রিয়ার তুলনায় সময় ও ঝামেলা কমানোর সুযোগ পাবেন।

প্রায়োরিটি ভিসা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানার জন্য ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কটি দেখতে বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate