সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Hanging body of expatriate's wife recoveredProbashircityWebPopupUpdate

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কমলাপুর গ্রামের উসমান মুন্সির বাড়ি থেকে সাদিকা বেগম (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সাদিকা বেগম উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের প্রবাসী লাল মিয়া মাতুব্বরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধের কারণে তিন দিন আগে তিনি কমলাপুর গ্রামের উসমান মুন্সির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুকান্ত বাউল জানান, মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate