সর্বশেষ

বিদেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে লজ্জা লাগে

Bangladesh moves up three places in powerful passport rankingWeb Popup (3)

বাংলাদেশের পাসপোর্টধারীদের বিদেশে নানাভাবে হেয় হতে হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে পাসপোর্ট দেখানোর সময় অনেক সময় এমনভাবে তাকায় যে, লজ্জায় মাথা নিচু হয়ে আসে।

Half of the people in government offices don't work asif nazrul

গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “আমার এখন স্পেশাল পাসপোর্ট থাকলেও কিছুদিন পরই সাধারণ সবুজ পাসপোর্ট হবে। অথচ যুক্তরাষ্ট্রে ছয়বার যাওয়ার পরও নতুন ভিসা পেতে হয়রানি সহ্য করতে হয়। কিছু দেশ তো এমন আচরণ করে যেন পাসপোর্ট দেখানো মাত্র সন্দেহভাজন কেউ দাঁড়িয়ে গেছে। হংকং বা দুবাইয়ে তো রীতিমতো অস্বস্তিকর জিজ্ঞাসাবাদে পড়তে হয়।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতি দেখে মনে হয়— আমরা কী ধরনের দেশ গড়েছি! দেশের ভাবমূর্তি এমন পর্যায়ে নেমে গেছে যে, বিদেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের নাগরিকদের সম্মানের পরিবর্তে অপমানের মুখে পড়তে হয়।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এ ধরনের অভিজ্ঞতা যেকোনো নাগরিকের আত্মমর্যাদায় আঘাত করে। এটা শুধু আমার নয়, লাখো প্রবাসী বাংলাদেশিরও প্রতিদিনকার বাস্তবতা।”

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup