সর্বশেষ

বিনা শুল্কে ১৯ পণ্য আনতে পারবেন প্রবাসীরা

Expatriates can bring 19 products duty freeProbashircityWebPopupUpdate

বিদেশ থেকে দেশে ফেরার সময় প্রবাসীরা নতুন ব্যাগেজ রুল অনুযায়ী শুল্কমুক্তভাবে ১৯ ধরনের পণ্য আনতে পারবেন, পাশাপাশি ১১টি পণ্য শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে আনা যাবে। এসব পণ্যের জন্য ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন নেই। নতুন বাজেটে সরকারের এ সিদ্ধান্ত প্রবাসী যাত্রীদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

বিনা শুল্কে যেসব পণ্য আনতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি নতুন মোবাইল, ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি, ল্যাপটপ, ভিডিও ও ডিজিটাল ক্যামেরা, বিভিন্ন গৃহস্থালী ইলেকট্রনিক্স সামগ্রী, ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না এবং এক কার্টন সিগারেট। ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি পর্যন্ত ব্যাগেজ শুল্ক ছাড়া খালাস করতে পারবেন, যেখানে ১২ বছরের নিচে যাত্রীদের জন্য সীমা ৪০ কেজি।

অন্যদিকে, শুল্ক-কর পরিশোধ করে যেসব পণ্য আনা যাবে, তার মধ্যে আছে ১১৭ গ্রাম ওজনের সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫ হাজার টাকা), রৌপ্যবার, বড় আকারের টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, হোম থিয়েটার, ঝাড়বাতি, ওয়াশিং মেশিন ও এয়ারগান। এসব পণ্যের ওপর শুল্ক ধরা হয়েছে ৩০০ টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা পর্যন্ত।

নতুন পরিবর্তনে সবচেয়ে বড় বিষয় হলো, আগে যাত্রীরা যতবার খুশি ততবার ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারতেন, এখন বছরে একবারই সে সুযোগ পাবেন। একইভাবে, প্রতিবছর একজন যাত্রী শুধুমাত্র একটি নতুন মোবাইল শুল্ক ছাড়াই আনতে পারবেন।

এই সংশোধিত নিয়মাবলীর মাধ্যমে সরকার একদিকে শুল্ক রাজস্ব নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে বৈধভাবে বিদেশফেরত যাত্রীদের প্রয়োজনীয় পণ্য আনায় সুযোগও করে দিচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate