Long Popup (2)
সর্বশেষ

ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

Us issues urgent directives to world leadersProbashircityWebPopupUpdate

বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে। এই নির্দেশনা অমান্য করলে ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দ্য টাইমস অব ইসরায়েলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশনার খবর প্রকাশ করে। এতে বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল কনস্যুলার কর্মকর্তাদের পর্যালোচনার জন্য উন্মুক্ত রাখতে হবে।

যুক্তরাষ্ট্র বলছে, আবেদনকারীদের কার্যকলাপ, পোস্ট এবং বার্তাগুলোর মাধ্যমে তারা দেশটির সংস্কৃতি, সরকার, সংবিধান ও মূল্যবোধ সম্পর্কে বিরূপ মনোভাব রাখেন কিনা—তা বিশ্লেষণ করা হবে। কোনো ধরনের বৈরিতা বা উসকানিমূলক বার্তা থাকলে ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই পদক্ষেপকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসন আমলে শুরু হওয়া কঠোর নজরদারি নীতির ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেসব শিক্ষার্থী তাদের অ্যাকাউন্ট লক বা প্রাইভেট রাখবেন, তাদের ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশনা বিদেশি শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়েও নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate