Opens in a new tab
সর্বশেষ

অনলাইন ডলার বিনিয়োগে কোটি টাকার প্রতারণা, আটক দুই ভাই

Two brothers arrested for fraud involving online dollar investment worth croresWeb Popup (3)

নেত্রকোনার কেন্দুয়ায় অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার বিনিয়োগে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। অভিযুক্তরা ‘ট্রেজার এনএফটি’ নামের একটি স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছিল।

সোমবার (১৬ জুন) রাতে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফুল হক (৪৩) ও শরিফুল হক (৩২) নামে মৃত আব্দুল জাহেদের দুই ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মঙ্গলবার কেন্দুয়া থানায় ভবানীপুর গ্রামের এক যুবক নাহিদুল ইসলাম (২০) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আটক দুই ভাই ছাড়াও আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আর্থিক প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। আটক দুজনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত মাসুদুল হাসান সৈকত এখনো পলাতক।

লিখিত অভিযোগে বাদী জানান, ‘ট্রেজার এনএফটি’ নামের এই প্ল্যাটফর্মে প্রতিদিন ১.৮ শতাংশ হারে মুনাফা এবং রেফারেন্স ইনকামের প্রতিশ্রুতি দিয়ে তাকে ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগে প্ররোচিত করা হয়। কিন্তু পরবর্তীতে কোনো লভ্যাংশ বা মূলধন ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দুয়ার আশুজিয়া ও দলপা ইউনিয়নের অন্তত দুই থেকে তিন হাজার সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)