সর্বশেষ

ধানখেত থেকে গ্রেপ্তার হলেন দুদকের ভুয়া চেয়ারম্যান

Fake acc chairman arrested from paddy fieldProbashir city Popup 19 03

দিনাজপুরের একটি ধানখেত থেকে প্রতারণার অভিযোগে রেজোয়ানুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। বুধবার (৪ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে রেজোয়ানুল হকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি দুদক চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছেন এবং অর্থ হাতিয়ে নিচ্ছেন।

দুদক জানায়, রংপুরের পীরগঞ্জের বাসিন্দা রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে উঠেছে। তারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করত। এই চক্রটি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে।

প্রতারণার অভিযোগে রেজোয়ানুল হকের বিরুদ্ধে আগেও মামলা হয় এবং সে সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে দুদক।

দুদক ও র‍্যাবের যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তারের মাধ্যমে প্রতারণার এই চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জনসাধারণকে এই ধরনের ভুয়া পরিচয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03