সর্বশেষ

গোসল করতে গিয়ে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

Expatriate dies after being struck by lightning while taking a bathWeb Popup (3)

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস খান ওই এলাকার বাসিন্দা সায়েদ খানের ছেলে। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে ছুটিতে বাড়ি ফেরেন বলে জানিয়েছেন তার পরিবার।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বলেশ্বর নদীতে গোসল করতে গিয়েছিলেন ইউনুস। এ সময় আকস্মিকভাবে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গোসল শেষ করে তাড়াতাড়ি উঠতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সায়েদ খান জানান, মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। বজ্রপাতজনিত এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup