সর্বশেষ

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে : আসিফ নজরুল

Hospital to be built for expatriates asif nazrulProbashir city Popup 19 03

প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর ও কালিহাতী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছা প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা। এর মালিক হবেন প্রবাসীরাই। এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কারণ দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের ফাঁকা সময়টিকে কাজে লাগিয়ে তাদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা কম্পিউটার, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনের মতো বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ পাবে। চলতি বছর এ কার্যক্রমে ৬ হাজার শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

1748697876 e06d061a77a7bde916b8a

আন্তর্জাতিক শ্রমবাজার প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগ চলছে। ইতোমধ্যে সার্বিয়া, রোমানিয়া এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশে শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। জাপান থেকে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। মালয়েশিয়া, সৌদি আরব ও জর্ডানে বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

টাঙ্গাইল টিটিসির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং টিটিসির অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “এই প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত। আন্তর্জাতিক শ্রমবাজার এখন স্কিলড কর্মীর চাহিদায় পরিচালিত হচ্ছে। সেমি স্কিল বা আনস্কিল শ্রমিকদের জায়গা সংকুচিত হচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরও বেশি স্কিলড কর্মী তৈরি করতে হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03