Long Popup (2)
সর্বশেষ

ব্রুনাই প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ

Brunei expatriate accused of beating his wife and childProbashircityWebPopupUpdate

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে প্রবাসীর স্ত্রী ও তার কিশোর সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ মে) কালীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে ব্রুনাই প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন ও তার ছেলে ছিয়াম হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা হলেন প্রবাসীর ভাই বিল্লাল হোসেন, এরশাদ এবং ভাতিজা মাহিম। তারা লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগকারীর দাবি।

ঘটনার সময় প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে বলেছেন, পারিবারিক বিরোধ থাকলেও এমন সহিংস আচরণ মেনে নেওয়া যায় না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate