Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর তিন বিয়ে করা স্ত্রী কারাগারে

Three married wives of expatriate in prisonProbashircityWebPopupUpdate

সিলেট নগরীর দরগাহ গেট এলাকা থেকে এক নারী কর্মচারীকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ফাহিমা আক্তার সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে অফিস সহায়ক (টিকাদান কর্মী) পদে কর্মরত ছিলেন। সোমবার (২৬ মে) তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাহিমা আক্তারের বিরুদ্ধে একটি আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়। এরই ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা আক্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি তিনটি বিয়ে করেছেন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী এক স্বামীর সঙ্গে কদমতলি এলাকায় বসবাস করছেন। এর আগে তিনি আরও দুইজনকে বিয়ে করলেও তাদের সঙ্গে সম্পর্ক টিকেনি।

ফাহিমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ব্যক্তিগত প্রভাব ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক বিয়ে ও আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে একজন সরকারি কর্মচারীর গ্রেফতারের বিষয়টি সামাজিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate