Long Popup (2)
সর্বশেষ

মৃত্যুর ৩ মাস পর দেশে এলো প্রবাসী আলমের মরদেহ

Expatriate alam's body returned to bangladesh 3 months after deathProbashircityWebPopupUpdate

সৌদি আরবে মারা যাওয়া নুর আলম খানের মরদেহ ৩ মাস পর তার পরিবার কাছে পৌঁছেছে।

শনিবার (১৭ মে )সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নুর আলম গোবিন্দপুর গ্রামের উমর আলী খানের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

জানা যায়, সন্তানদের ভবিষ্যতের জন্য নুর আলম ২০২৪ সালের শেষের দিকে সৌদি আরবে যান। কিন্তু সেখানে গিয়ে দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনার শিকার হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি মারা যান।

নিহতের আত্মীয় মাহফুজ খান জানান, ধার-দেনা করে বিদেশ গিয়েছিলেন নুর আলম। পৈতৃক ভিটা ছাড়া তার কোনো জমি নেই। তার মৃত্যুতে পরিবার অসহায় হয়ে পড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate