সর্বশেষ

সোনায় মোড়ানো পোশাক পড়ে দেশে ফিরলেন প্রবাসী, এরপর…

An expatriate returned home wearing a gold covered garment, then...Probashir city Popup 19 03

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পোশাকে গলানো অবস্থায় সোনা উদ্ধারের ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার রাতে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেকার সাদাত সিলেট বিমানবন্দর থানায় চোরাচালানের মামলা করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার ওজন ২ কেজি ১৯৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা।

শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে ঢাকাগামী এক যাত্রীকে ওসমানী বিমানবন্দরে আটক করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তাঁর পরিহিত চারটি অন্তর্বাসসহ পোশাকে গলানো অবস্থায় সোনা পাওয়া যায়। কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল হক বলেন, আটক যাত্রীর কাপড়ে থাকা সোনার চালান আলাদা করতে সিলেট জেলা স্বর্ণ শিল্পী কল্যা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03