সর্বশেষ

ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের ওপর হামলা

ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের ওপর হামলাProbashircityWebPopupUpdate

কুমিল্লার মেঘনা উপজেলায় ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক সৌদি প্রবাসীর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের দুই ভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে৷ মেঘনা থানার ওসি আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘাইকান্দি গ্রামের সাব মিয়ার ছেলে বাবু ও মাহবুব।

স্থানীয়রা জানায়, উপজেলার মানিকারচর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মো. সাব মিয়ার ছেলে রমজান মিয়া প্রায় তিন বছর আগে ‘গরিবের বন্ধু সমবায় সমিতি’ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। সম্প্রতি দেশে ফিরে তিনি সমিতির দায়িত্বশীলদের খুঁজে টাকা পরিশোধ করতে চান। কিন্তু জানতে পারেন, সমিতির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

এদিকে বুধবার সকালে অভিযুক্তরা সাব মিয়ার বাড়িতে গিয়ে ওই ঋণের টাকা দাবি করেন। রমজান মিয়া জানান, তিনি প্রকৃত কর্তৃপক্ষের কাছেই টাকা ফেরত দেবেন। এতে ক্ষুব্ধ হয়ে মনির হোসেন, বিজয়, সোহাগ ও সোহেলসহ কয়েকজন মিলে সাব মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সাব মিয়ার ছেলে বাবু ও মাহাবুবকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তারা ঢাকা মেডিকেলে না গিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পরিবার সূত্র জানায়।

এ বিষয়ে সাব মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা চিকিৎসা শেষে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

মেঘনা থানার ওসি আব্দুল জলিল জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, আর ভিকটিমদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate