সর্বশেষ

প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে আল-আমিন (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। আসন্ন সম্মেলনে তিনি নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের এক ব্যক্তি জীবিকার তাগিদে দুবাই প্রবাসী। তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

গত ২৯ জানুয়ারি সকালে মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরার সময় তার মা বাসায় ছিলেন না। এই সুযোগে আল-আমিন ও তার দুই সহযোগী এক যুবককে ওই বাসায় ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়।

পরে তারা বাসার ভেতরে থাকা যুবকসহ মেয়েটিকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই প্রবাসীর স্ত্রী ধুনট থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আল-আমিনকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় হস্তান্তর করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate