Long Popup (2)
সর্বশেষ

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটকProbashircityWebPopupUpdate

সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানো হয়।

আটক দুই বাংলাদেশী নাগরিক হলেন- কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮)।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate