সর্বশেষ

বাংলাদেশের জন্য সৌদির মানবিক উদ্যোগ

সৌদির মানবিক উদ্যোগProbashir city Popup 19 03

বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ৯টি জেলায় ৬৩০টি ঘর নির্মাণে সহায়তা দেবে সৌদি আরব। এছাড়া বন্যাদুর্গত এলাকায় মোট ৬ হাজার ১৯৫ খাদ্য ঝুড়ি সহায়তা দেবে দেশটি।

সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র’র অর্থায়নে এ সহায়তা দেওয়া হবে। বুধবার ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সৌদি দূতাবাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশের জন্য সৌদির মানবিক উদ্যোগ

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বাদশাহ সালমানের মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়নে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকায় মোট ৬,১৯৫টি খাদ্য ঝুড়ি বিতরণ এবং বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ৯টি জেলায় মোট ৬৩০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে থাকবে; চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল ৩ লিটার, লবণ ১ কেজি ও চিনি ৩ কেজি। সর্বমোট ৬,১৯৫টি ফুড বাস্কেট জেলাগুলোর ১৩টি স্থানে বিতরণ করা হবে।

বাংলাদেশের জন্য সৌদির মানবিক উদ্যোগ

আর ২০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ ও ১৩ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিটি ঘর ইটের তৈরি পাকা ফ্লোর ও টিনের বেড়া এবং ছাউনি দ্বারা নির্মিত হবে। যেসব জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করা হবে, সেগুলো হলো- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ভোলা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03