Long Popup (2)
সর্বশেষ

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, ৪ ড্রোন ভূপাতিত

ImagesProbashircityWebPopupUpdate

প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে কাবুল এই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, তারা মূলত জঙ্গিগোষ্ঠী আইএস-এর ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, সন্ত্রাসীদের মদদ দিতেই আফগানিস্তান এই উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তালেবান সরকারকে এর চরম মূল্য চোকাতে হবে।

তবে পুরো ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা দাবি করেছে, এটি কোনো উসকানিমূলক পদক্ষেপ নয়; বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ‘দায়েশ’ বা আইএসের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমানবাহিনী। এই হামলায় জঙ্গিদের ব্যাপক প্রাণহানি হলেও কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কাবুল।

সম্প্রতি করাচিতে নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার জেরে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে পাল্টাপাল্টি এই ড্রোন হামলা ও দাবির ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate